প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য মর্মস্পর্শী-৭১-এর প্রিমিয়ার শো গত বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইফতেখার আহমেদ পরিচালিত এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে। এ চলচ্চিত্রের কলাকুশলীরা হবিগঞ্জের বাসিন্দা। প্রিমিয়ারে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সদর আসনের সাংসদ মো. আবু জাহির। অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন, বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ বিজিত কুমার ভট্টাচার্য, অতিরিক্ত জেলা প্রশাসক আবদুর রউফ ও মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জাহান আরা খাতুন।