প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইনভিত্তিক ফটোগ্রাফি গ্রুপ থ্রু দ্য লেন্স-বাংলাদেশ (টিটিএল-বিডি)-এর সপ্তম বার্ষিক আলোকচিত্র প্রদর্শনী কাল ২৬ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত ধানমন্ডির দৃক গ্যালারি ও শাঁখারী বাজারের কল্পনা বোর্ডিংয়ে অনুষ্ঠিত হবে। ‘বাংলাদেশ ইন ফ্রেমস-৭’ নামের এ প্রদর্শনী উদ্বোধন করবেন আলোকচিত্রী সাঈদা খানম। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত এ প্রদর্শনী চলবে। এ বছর ১১৪ জন আলোকচিত্রী বিভিন্ন স্থান, উৎসব, মানুষ ও তাঁদের জীবনচিত্র ১৬০টি ছবির মাধ্যমে তুলে ধরবেন। বিজ্ঞপ্তি।