প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘অনেক আলো জ্বালতে হবে মনের অন্ধকারে’ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো খুদে আঁকিয়েদের অঙ্কনচিত্র প্রদর্শনী। সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে গতকাল শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসক নাজমুল আহসান প্রদর্শনীর উদ্বোধন করেন। গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও দীপালোক একাডেমি প্রদর্শনীর আয়োজন করে।