প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তম সমাবর্তন সামনে রেখে ফিচার প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। গতকাল বিকেল পাঁচটায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের করিডরে আয়োজিত প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য মো. আলী আকবর। এ সময় ছাত্রবিষয়ক উপদেষ্টা জসিমউদ্দিন খান, প্রক্টর এ কে এম জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। ২৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে সপ্তম সমাবর্তন অনুষ্ঠিত হবে। প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও অর্জনসংক্রান্ত ১৫টি জাতীয় পত্রিকায় প্রকাশিত অর্ধশতাধিক ফিচার স্থান পায়।