প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের কিছু দুর্লভ ছবি নিয়ে ‘ফ্রেমে ফ্রেমে একাত্তর’ শীর্ষক দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের মুক্তমঞ্চে প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি। এতে দেশ-বিদেশের প্রখ্যাত আলোকচিত্রীদের তোলা ১৩২টি ছবি স্থান পেয়েছে। ছবিগুলো মুক্তিযুদ্ধকালীন এবং পরবর্তী সময়ে তোলা। এদিকে গতকাল ভোরে প্রশাসন ভবনের সামনে ও হলগুলোতে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু হয়।