প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের বিভিন্ন এলাকার প্রস্তাবিত ও সম্ভাবনাময় অবকাঠামো কেমন হতে পারে, কী ধরনের আধুনিক সুযোগ-সুবিধা থাকবে সেসব ফুটিয়ে তুলেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের নবীন স্থপতিরা। সদ্য পাস করা স্থপতিদের সৃজনশীল কর্ম নিয়ে আয়োজন করা দুই দিনের ওই প্রদর্শনীতে এসব উপস্থাপন করেন তাঁরা। এ প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগ থেকে পাস করা ২৮ জন নবীন স্থপতির থিসিসভিত্তিক ২৮টি প্রকল্পের মডেল প্রদর্শিত হয়। চারটি ভাগে স্থাপত্যকর্মের এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ডেল্টায়িক আর্কিটেকচার শিরোনামে এ প্রদর্শনীতে ছিল ট্রপিক্যাল আর্কিটেকচার, পিপলস আর্কিটেকচার, আর্কিটেকচার ফর চেঞ্জ এবং আর্কিটেকচার ফর অল।