প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘূর্ণিঝড় আইলার আঘাতে নিঃস্ব হওয়া হাজার হাজার দুর্গত মানুষের দিন কাটে এখন বেড়িবাঁধে। দুর্গত এই মানুষের জীবনচিত্র নিয়ে খুলনায় আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে বেসরকারি সংস্থা হিউম্যানিটি ওয়াচ। প্রদর্শনীতে আলোকচিত্র সাংবাদিক দেবব্রত রায়, কামরুল আহসান, জাহিদুল ইসলাম, মোহাম্মদ শাহ নেওয়াজ, এম এম মিন্টু, সাগর সরকার, ফিলিপ গাইন, শেখ হেদায়েতুল্লাহ, পলাশ দাশ এবং শরিফুল ইসলাম সেলিমের আলোকচিত্র প্রদর্শিত হয়। গতকাল বুধবার সকালে খুলনা প্রেসক্লাব চত্বরে প্রদর্শনীর উদ্বোধন করেন সাংবাদিক গৌরাঙ্গ নন্দী।