প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়ায় খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় রাইস ট্রান্সপ্লান্টার দ্বারা বোরো ধান রোপণের প্রদর্শনী এবং মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত সোমবার বিকেলে উপজেলার উত্তর সাজাপুর গ্রামে উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা কামাল হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া খামারবাড়ির জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কামাল উদ্দীন তালুকদার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কৃষি প্রকৌশলী আবু সাঈদ চৌধুরী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাজেদুল ইসলাম প্রমুখ।