প্রদর্শনী ম্যাচ খেলতে ভারতের ফুটবল দল বাংলাদেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ-ভারতের মধ্যে সেতুবন্ধ ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার লক্ষ্যে ভারতের পশ্চিমবঙ্গের মালদা সোনালী অতীত ফুটবল ক্লাব প্রদর্শনী ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছে।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় ২৩ সদস্যের দলটি দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। চেকপোস্ট ফটকে দলের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বগুড়া সোনালী অতীত ফুটবল দলের খেলোয়াড়েরা।
বাংলাদেশে আট দিন অবস্থানকালে দলটি বগুড়া, ঢাকা ও চট্টগ্রামে পাঁচটি প্রদর্শনী ফুটবল ম্যাচে অংশ নেবে। আজ বুধবার বিকেল চারটায় বগুড়ার কাগইল স্কুলমাঠে বগুড়া সোনালী অতীত উত্তর বনাম মালদার মধ্যে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে।