প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুনতে কি পাও চলচ্চিত্রের তিন দিনের প্রদর্শনী শুরু হচ্ছে। গতকাল রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। আজ সোমবার বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে চলচ্চিত্রটির প্রথম প্রদর্শনী হবে। প্রতিদিন সন্ধ্যা সাতটা, রাত আটটা ও নয়টায় চলচ্চিত্রটি প্রদর্শন করা হবে। সংবাদ সমেঞ্চলনে জহির রায়হান চলচ্চিত্র সংসদের সহসভাপতি আজাদ লিখন, চলচ্চিত্রটির নির্মাতা কামার আহমাদ সাইমন প্রমুখ উপস্থিত ছিলেন।