প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনায় ‘উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষকের আয় ও পুষ্টিগত অবস্থার উন্নয়ন’ শীর্ষক আলোচনা ও জলবায়ু-সহিষ্ণু কৃষি প্রযুক্তির প্রদর্শনী শুরু হয়েছে। টেকসই ও উন্নত কৃষি প্রযুক্তির সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষকদের পরিচয় করিয়ে দিতে গতকাল রোববার নগরের সিএসএস আভা সেন্টারে দুই দিনব্যাপী এ আলোচনা সভা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। তথ্য ও মতামত বিনিময় কেন্দ্র, ইন্টারন্যাশনাল পটেটো সেন্টার (সিআইপি), দ্য ওয়ার্ল্ড ভেজিটেবল সেন্টার (এভিআরডিসি) ও ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।