প্রদর্শনী শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে স্বাধীনতাসংগ্রাম, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ওপর আলোকচিত্র ও তথ্যচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। গতকাল বুধবার মধুখালী উপজেলার সরকারি আইনউদ্দিন কলেজে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীর উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন। প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনীতে স্বাধীনতাসংগ্রাম, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ওপর সাড়ে তিন শ ছবি প্রদর্শন করা হয়েছে। এ ছাড়া বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ভিডিওচিত্র ও বাংলাদেশের ইতিহাস থেকে স্বাধীনতাসংগ্রাম পর্যন্ত তথ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে।