প্রদর্শনী শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঙ্গল ইমেজ আয়োজিত আলোকচিত্র প্রতিযোগিতায় সারা দেশ থেকে বাছাই করা ৮০০ আলোকচিত্র থেকে ৬০টি আলোকচিত্র নিয়ে সিলেটে প্রদর্শনী শুরু হয়েছে। গতকাল শুক্রবার শহরের রিকাবিবাজারে কবি নজরুল মিলনায়তনে এ প্রদর্শনী শুরু হয়। বাছাই করা আলোকচিত্রগুলোর মধ্যে সিলেটের জলার বন রাতারগুল নিয়ে প্রথম আলোর আলোকচিত্রী আনিস মাহমুদের তোলা দুটি ছবি স্থান পেয়েছে। বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে ৬০ জন আলোকচিত্রীকে সনদ ও ১১ জনকে পুরস্কৃত করা হয়। নিজস্ব প্রতিবেদক, সিলেট