প্রদর্শনীতে ঢাকার ৪০০ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়াটিক সোসাইটির গ্যালারি জুড়ে শোভা পাচ্ছে এখন রাজধানী ঢাকার দীর্ঘ ৪০০ বছরের নানান নমুনা। কী নেই সেখানে? ১২০ বছর আগের ঢাকাই মসলিন থেকে শুরু করে বিশ শতকের শুরুর দিকের পেতলের ঝাঁজরের মতো নানা গৃহ-উপকরণ। রয়েছে নানা ইতিহাসপ্রসিদ্ধ স্থাপনার আলোকচিত্রও।গত মঙ্গলবার থেকে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি এই প্রদর্শনীর আয়োজন করেছে। এতে বিরল দ্রষ্টব্যের মধ্যে আরও আছে ১৮৬০ সালের সিল্ক শাড়ি, পুরোনো শাল, পুঁথি, সেকেলে টেলিফোন সেট, দেয়ালঘড়ি, কলের গান, রেডিও ও পেতলের হুক্কার মতো বিচিত্র জিনিস। ঠাঁই পেয়েছে বিশিষ্ট শিল্পীদের চিত্রকর্মও। রাজধানী ঢাকার ৪০০ বছরের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে আয়োজন করা হয়েছে এ বিশেষ প্রদর্শনীর। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এটি সবার জন্য উন্মুক্ত থাকবে।একুশের অনুষ্ঠান টানছে দর্শকবুধবার সন্ধ্যায় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত একুশের অনুষ্ঠানমালায় দর্শকের ভিড় জমেছিল ভালোই। দর্শকদের মধ্যে ছিল শোকের স্মৃতি আর শ্রদ্ধা-জাগানিয়া কালো পাড় সাদা শাড়ি পরা ছোট্ট মায়িশার মতো খুদে ভাষাপ্রেমী। বিকেলে শিশুসংগঠন ম্যাগনোলিয়ার সমবেত সংগীত দিয়ে শুরু হয় গতকালের আয়োজন। দলীয় সংগীত পরিবেশন করে আওয়ামী শিল্পী গোষ্ঠী, দৃষ্টি, বাঁশরিয়া ও ধূমকেতু। একক সংগীতে ছিলেন লিলি ইসলাম ও সালমা চৌধুরী। উদীচী ও রৌদ্রকরোটি দলীয় আবৃত্তি পরিবেশন করে। একক আবৃত্তি শোনান বেলায়েত হোসেন, সাবিরা মাহবুব, কানিজ ফাতিমা, জালাল উদ্দিন। আর পথনাটক পরিবেশন করে মহাকাল, মঞ্চকথা, নাট্যকুটির।শহীদ মিনারে আজ একুশের অনুষ্ঠানমালার শেষ দিন। আজ অনুষ্ঠান শুরু হবে বিকেল সাড়ে তিনটায়। সাড়ে চারটায় জামায়াত-শিবিরের ‘হত্যাকাণ্ড ও বর্বরতা’র বিরুদ্ধে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সেক্টর কমান্ডার্স ফোরামের যৌথ উদ্যোগে হবে প্রতিবাদসভা। সভার পর অমর একুশের অনুষ্ঠানানমালার বাকি অংশ পরিবেশিত হবে বলে জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।ময়মনসিংহে শেষ হলো রবীন্দ্রমেলাময়মনসিংহ অফিস জানায়, ময়মনসিংহের টিচার্স ট্রেনিং কলেজের রবীন্দ্র প্রাঙ্গণে তিন দিনব্যাপী রবীন্দ্রমেলা গতকাল বুধবার শেষ হয়েছে। শেষ দিন রবীন্দ্রপ্রেমীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে তরুণ-তরুণীদের উপস্থিতিই ছিল বেশি। বিকেল সাড়ে চারটায় আবাহন-সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মেলার শেষ দিনের কার্যক্রম শুরু হয়।আলোচনা পর্বে আফজাল রহমান ‘আনন্দ মোহন কলেজ শিক্ষার্থীদের প্রতি রবীন্দ্র সম্ভাষণ: শিক্ষা, শিক্ষার্থী ও শিক্ষা ভাবনা প্রসঙ্গ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।