প্রদর্শনীর উদ্বোধনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভাষা শেখারও আগে মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য ছবি আঁকতে শিখেছে। একটা প্রতিকৃতি এঁকে তার আকাঙ্ক্ষার কথা, মনোবাসনার কথা, ইচ্ছার কথা প্রকাশ করেছে। সেই থেকে নান্দনিকতার শুরু। এই নান্দনিকতা যখন আমরা এগিয়ে নিতে পারব, এটার অনুশীলন আমাদের জীবনে যত বেশি হবে, ততই আমরা পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে পারব।’ গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিল্পকলা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন সাহিত্যিক জুলফিকার মতিন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে তিন দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করেছে রাজশাহীর বরেন্দ্র আর্ট সোসাইটি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোস্তাফিজুর রহমান, চিত্রকলা প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর তালুকদার, রাজশাহী চারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. রেজাউল ইসলাম প্রমুখ। বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রদর্শনী চলবে।