প্রদর্শনীর সমাপ্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ নিউমার্কেটে আয়োজিত দুই দিনের আলোকচিত্র প্রদর্শনী গতকাল শনিবার শেষ হয়েছে। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে স্থানীয় সাংসদ এই প্রদর্শনীর আয়োজন করেন। শেষ দিনে মুক্তিযুদ্ধ বিষয়ে বিভিন্ন ভিডিও দেখানো হয়। প্রদর্শনীর সমাপনী উপলক্ষে অনুষ্ঠান চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায় অংশ নেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাংসদ এনামুল হক, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, এনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তহুরা হক প্রমুখ।