প্রদীপের দুটি কিডনিই নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুর উপজেলার প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠান উলিপুর মহারানী স্বর্ণময়ী বহুমুখী উচ্চবিদ্যালয়ের দপ্তরি সবার প্রিয় ‘বুদা দা’র একমাত্র ছেলে প্রদীপ কুমার দাসের (২৮) দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। তাঁকে বাঁচাতে হলে জরুরিভিত্তিতে একটি কিডনি প্রতিস্থাপন করতে হবে। এ জন্য প্রয়োজন প্রায় ১৫ লাখ টাকা।দপ্তরি ‘বুদা দা’র একমাত্র ভরসাস্থল ছেলে প্রদীপ। তাঁর চিকিৎসার খরচ জোগাতে ‘বুদা দা’ এখন দিশেহারা। আমরা কি পারি না প্রদীপের পাশে দাঁড়াতে, চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে। প্রদীপের জন্য সাহায্য পাঠানোর ঠিকানা: প্রভাত চন্দ্র দাস, সঞ্চয়ী হিসাব নম্বর: ৯৫৬৬/৪৭, সোনালী ব্যাংক, উলিপুর শাখা, কুড়িগ্রাম। মুঠোফোন: ০১৯১৭৫১৯৭৭২। নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম।