প্রধান অতিথিকে লক্ষ্য করে গুলি, বিঁধল শিশুর শরীরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলায় ফুটবল খেলার অনুষ্ঠানে প্রধান অতিথিকে উদ্দেশ করে ছোড়া গুলিতে সজীব মিয়া (১০) নামের চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্র আহত হয়েছে৷ ওই শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ গতকাল রোববার বিকেলে উপজেলার কেশবপুর উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে৷
যোগাযোগ করা হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের চিকিৎসক নওশাদ আলী রাত সাড়ে নয়টায় প্রথম আলোকে বলেন, একটি গুলি সজীব মিয়ার পিঠের বাঁ পাশ দিয়ে ঢুকেছে৷ গুলিটি তার ফুসফুস পর্যন্ত পেঁৗছেনি, মাংসের মধ্যে আটকে আছে৷ আরেকটি গুলিতে তার কনুইয়ের হাড়টি ভেঙে গেছে৷ তার অবস্থা আশঙ্কামুক্ত৷ সোমবার সকালে তার শরীরে অস্ত্রোপচার করে গুিল বের করা হবে৷
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বিদ্যালয় মাঠে স্থানীয় যুবকেরা একটি প্রীতি ফুটবল খেলার আয়োজন করেন৷ এতে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় উপজেলার গোপালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রোকসানা মর্তুজাকে৷ খেলার উদ্বোধন করার জন্য বিকেল পঁাচটায় প্রধান অতিথি সেখানে উপস্থিত হন৷ সেখানে আগে থেকে উপস্থিত স্বপন নামের যুবলীগের এক কর্মী প্রধান অতিথি হিসেবে যোগদানে রোকসানাকে বাধা দেন৷ তখন দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়৷ একপর্যায়ে স্বপন তাঁর কাছে থাকা অস্ত্র বের করে তিনটি গুলি ছোড়েন৷ রোকসানার পাশে থাকা এক ব্যক্তি তাঁকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলে দুটি গুলি সজীবের শরীরে বিদ্ধ হয়৷ স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে সজীবকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন৷ কেশবপুর প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র সজীব কেশবপুর গ্রামের সফির উদ্দিনের ছেলে৷
পৌর আওয়ামী লীগের সভাপতি রোকসানা মর্তুজা বলেন, ‘আমি সেখানে উপস্থিত হয়ে দেখি খেলার জন্য নিয়ে আসা পুরস্কার ভাঙচুর করা হয়েছে৷ তারপর কিছু বুঝে ওঠার আগেই স্বপন আমাকে লক্ষ্য করে গুলি করে৷’ তিনি বলেন, ‘তাঁর (স্বপন) সঙ্গে আমার কোনো পারিবারিক কিংবা রাজনৈতিক বিরোধ নেই৷ শুনেছি সে পৌর আওয়ামী লীগের অন্য একজন নেতাকে প্রধান অতিথি করতে চেয়েছিল৷ তাই এমন ঘটনা ঘটিয়েছে৷’
লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবতাব হোসেন (ঝুলফু) দাবি করেন, স্বপন যুবলীগের কর্মী হিসেবে পরিচিত৷ কিন্তু তাঁর বিরুদ্ধে চাঁদাবািজ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে৷