প্রধান আসামি আজমেরী ওসমানকে গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক এবং নিহত তানভীর মুহাম্মদ ত্বকীর বাবা রফিউর রাব্বি বলেছেন, ‘ত্বকী হত্যা মামলার প্রধান আসামি আজমেরী ওসমান প্রকাশ্যে ঘুরে বেড়ালেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাই আজমেরী ওসমানকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে ওই মামলার অভিযোগপত্র দেওয়ার দাবি জানাচ্ছি।’
মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার তিন বছর এক মাস পূর্তি উপলক্ষে গতকাল শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট আয়োজিত চাষাঢ়ায় অবস্থিত শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে রফিউর রাব্বি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলামের সভাপতিত্বে ওই কর্মসূচিতে আরও বক্তৃতা করেন সন্ত্রাস নিমূর্ল ত্বকী মঞ্চের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জাহিদুল হক, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা, নারায়ণগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলাম, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন ও বাসদের নেতা জাহাঙ্গীর আলম।
রফিউর রাব্বি আরও বলেন, ‘বিচারহীনতা আজ সকল সময়ের রেকর্ড ভঙ্গ করেছে। গোটা নারায়ণগঞ্জ আজ ভাগাড়ে পরিণত হয়েছে। প্রতিদিন শীতলক্ষ্যার পাড়ে, রাস্তার পাশে লাশ পাওয়া যাচ্ছে। অন্য জেলায় হত্যাকাণ্ড ঘটিয়ে নারায়ণগঞ্জে এনে লাশ ফেলা হচ্ছে।