প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার বহুল আলোচিত গৃহবধূ সারাহ ফারগুশান তন্নী হত্যা মামলার প্রধান আসামি সোহেল বিশ্বাসকে গ্রেপ্তার করেছে র্যাব। গত শুক্রবার রাতে মুন্সিগঞ্জের এক আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার সকালে খালিশপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করলে আদালতের মাধ্যমে পুলিশ তাঁকে জেলহাজতে পাঠায়। সোহেল বিশ্বাস খুলনার সাবেক সাংসদ ও মহানগর জাতীয় পার্টির সভাপতি গফফার বিশ্বাসের ছোট ছেলে ও তন্নীর স্বামী। খুলনা মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখার এডিসি মনিরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে মুন্সিগঞ্জ জেলা থেকে সোহেল বিশ্বাসকে গ্রেপ্তার করে র্যাব-৬-এর একটি দল। পরে সকালে তাকে খালিশপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।