প্রধান আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান হত্যার প্রধান আসামি আশিকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সকালে জেলার পীরগঞ্জ উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি থানার ওসি এ বি এম জাহিদুল ইসলাম জানান, পূর্ববিরোধের জের ধরে গত ৩০ আগস্ট মোকলেছুর রহমানকে হাসপাতালের বারান্দায় আটক করে মারপিট করা হয়। হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় ৯ সেপ্টেম্বর তিনি মারা যান।