প্রধান আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় অন্ধ সংস্থার সাংগঠনিক সচিব ইদ্রিস আলী বেপারী (৪৩) হত্যা মামলার প্রধান আসামি শুক্কুর আলীকে গতকাল শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ।গত বুধবার দুপুরে বকশীবাজারে সংস্থার প্রধান কার্যালয়ে ইদ্রিস আলী বেপারীকে গলা কেটে হত্যা করা হয়।মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার উপপরিদর্শক শহীদুল ইসলাম জানান, ঘটনার পর থেকেই নিহতের স্ত্রী ও অন্য দৃষ্টিপ্রতিবন্ধীরা ইদ্রিসকে হত্যার জন্য আবু বকর ও শুক্কুরকে দায়ী করেন। এ জন্য ঘটনার পর থেকেই পুলিশ শুক্কুরকে গ্রেপ্তারের জন্য জাল পাতে। গতকাল বিকেলে লালবাগের শহীদনগরের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শুক্কুর ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেননি। আজ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে বলে তিনি জানান।ঘটনার পর নিহতের স্ত্রী পারভীন বেগম বলেছিলেন, শুক্কুর ও আবু বকর নামে দুজন ইদ্রিসের গলায় ছুরি চালিয়েছে বলে মারা যাওয়ার আগে ইদ্রিস তাঁদের বলে যান।