প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বিজয় মেলায় বোমা হামলা মামলার প্রধান আসামি গোলাম মোস্তফা ওরফে মতেকে গ্রেপ্তার করেছে র্যাব। মতে উপজেলার আমলা বাজার কমিটির সভাপতি।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, র্যাব-১২-এর সদস্যরা গতকাল সকাল সাতটার দিকে মিরপুর উপজেলার আমলা বাজার থেকে গোলাম মোস্তফা ওরফে গ্রেপ্তার করে। পরে সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর থানায় তাঁকে সোপর্দ করা হয়। এ নিয়ে দুই আসামি গ্রেপ্তার হলো।গোলাম মোস্তফার পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে তাঁকে রাজশাহী থেকে র্যাব গ্রেপ্তার করেছে বলে তাঁরা জানতে পারেন। গত বছরের ২৫ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে মিরপুর উপজেলার আমলা সদরপুর বহুমুখী উচ্চবিদ্যালয় খেলার মাঠে বিজয় মেলায় বোমা বিস্ফোরণে সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান কামারুল আরেফিনসহ দুজন আহত হন।