প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুরের জাজিরার মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মাদবর হত্যা মামলার প্রধান আসামি জলিল গোমস্তাকে গ্রেপ্তার করেছে রাজধানীর যাত্রাবাড়ী থানার পুলিশ। গত বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর জাজিরা উপজেলার পশ্চিম নাওডোবা মেছের আলী মুন্সিকান্দি গ্রামের মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মাদবরকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় তাঁর ছেলে মোজাম্মেল মাদবর জলিল গোমস্তাসহ ১৮ জনকে আসামি করে জাজিরা থানায় হত্যা মামলা দায়ের করেন। জলিল গোমস্তা পশ্চিম নাওডোবা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান।