প্রধান আসামি জামায়াত নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের ওপর হামলার প্রধান আসামি সাতক্ষীরা জেলা জামায়াতের শুরা সদস্য জামসেদ আলীকে (৫০) গোয়েন্দা পুলিশ প্রেপ্তার করেছে। গতকাল সোমবার আমতলা মোড় এলাকার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল ১০টার দিকে পুলিশ জামসেদের বাড়ি ঘেরাও করে। এ সময় তিনি পালানোর চেষ্টা করলে পুলিশ গ্রেপ্তার করে।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মোহাম্মদ ইব্রাহিম জানান, জামসেদ আলীর নেতৃত্বেই গত ২৮ জানুয়ারি সাতক্ষীরা শহরের আমতলা ও মিলবাজার এলাকায় পুলিশের ওপর হামলা করেন জামায়াত-শিবিরের সদস্যরা। গ্রেপ্তার হওয়া জামসেদ আলী দাবি করেন, তিনি পুলিশের ওপর কোনো হামলার সঙ্গে জড়িত নন। এসব বিষয়ে তিনি জানেনও না। তবে, জামায়াতের নেতা-কর্মীদের ওপর সরকার যে দমন-নিপীড়ন চালাচ্ছে, তা এড়াতে দুই মাসের বেশি সময় ধরে তিনি সাতক্ষীরার বাঁশদাহ এলাকায় পালিয়ে ছিলেন।সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. আমানুল্লাহ জানান, জামসেদ আলীর বিরুদ্ধে পুলিশের ওপর হামলাসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে।