প্রধান আসামি তিন দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলার দিয়াড়বাঘইল গ্রামের স্কুলছাত্রী স্বর্ণা খাতুন হত্যা মামলার প্রধান আসামি আনোয়ার হোসেন ওরফে আনুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার তাকে পাবনার মুখ্য বিচারিক হাকিম আমলি আদালত-২-এ হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন জানায়। শুনানি শেষে হাকিম সাইদুর রহমান খান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নির্দেশে তিন সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল স্বর্ণাদের বাড়ি গেছে। দলটি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা এবং এ ঘটনায় সর্বাত্মক আইনি সহযোগিতা দেওয়ারও আশ্বাস দেয়।প্রতিনিধিদলের সদস্যরা হলেন জেলা শিক্ষা কর্মকর্তা কুতুব উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও জেলা গবেষণা কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী।পাবনা জেনারেল হাসপাতাল মর্গে স্বর্ণার লাশের ময়নাতদন্ত করা হয়। গতকাল দুপুর ১২টার দিকে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।স্বর্ণা হত্যায় জড়িত ব্যক্তিদের ফাঁসির দাবিতে গতকাল দুপুরে বাঁশেরবাদা স্কুলের সামনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা মানববন্ধন করেন।প্রসঙ্গত, স্বর্ণা ওই বাঁশেরবাদা স্কুলের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শাখায় এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।স্বর্ণাকে গত রোববার সন্ধ্যায় একই গ্রামের আনু মুঠোফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে তার সহযোগীদের নিয়ে শারীরিক নির্যাতন শেষে হত্যা করে বলে অভিযোগ ওঠে। এরপর লাশ তাদের বাড়ির পাশের একটি গাছে ঝুলিয়ে রাখা হয়। এ ঘটনায় পরদিন সোমবার ঈশ্বরদী থানায় আনুকে প্রধান আসামি করে হত্যা মামলা করা হয়। সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে আনু ও রাজীবকে গ্রেপ্তার করে।