প্রধান আসামি ফের গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন হত্যা মামলার প্রধান আসামি নাজমুল হাসান ওরফে শরীফ গত বৃহস্পতিবার জামিনে মুক্তি পাওয়ার পরপরই অস্ত্রসহ ফের গ্রেপ্তার হয়েছেন। পরে গতকাল শুক্রবার তাঁকে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করা হলে আদালত তাঁর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন৷
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, গত সপ্তাহে উচ্চ আদালতের একটি বেঞ্চ থেকে জামিন লাভ করেন নাজমুল হাসান। পরে নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতের মাধ্যমে জামিন মঞ্জুরের আদেশ বৃহস্পতিবার সন্ধ্যায় কারাগারে পৌঁছায়। এ সময় কারা কর্তৃপক্ষ তাঁকে মুিক্ত দেয়। এর কিছুক্ষণ পরপরই গোয়েন্দা পুলিশের একটি দল ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর এলাকা থেকে তাঁকে একটি পিস্তলসহ গ্রেপ্তার করে। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা করা হয়।
ওই মামলায় গতকাল দুপুরে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম লায়লাতুল ফেরদৌসের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ও উপপরিদর্শক মো. আলমাস নাজমুলের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন৷ আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।