প্রধান আসামি রিমান্ড শেষে জেলহাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যুবকের গায়ে এসিড ছোড়ার অভিযোগে মো. বাছির মিয়া (৩৪) নামের এক ব্যক্তিকে এক দিনের রিমান্ড শেষে গতকাল রোববার জেলহাজতে পাঠানো হয়েছে।গত ২১ মে নাসিরনগর থানার পুলিশ মো. বাছির মিয়াকে ব্রাহ্মণবাড়িয়ার বিচারিক হাকিম মো. এনামুল হক বসুনিয়ার আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাছির মিয়া উপজেলার চালতপাড় ইউনিয়নের আনন্দপুর গ্রামের মোবারক মিয়ার ছেলে।পুলিশ, গ্রামবাসী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার চাতলপাড় গ্রামের মো. জাকির হোসেনের ছেলে মো. হাবিব মিয়াকে (২৩) ৭ মে দিবাগত রাত দুইটার দিকে চকবাজারে তাঁর মুরগির দোকানে কে বা কারা এসিড ছুড়ে মারে। এতে ওই যুবকের মুখমণ্ডল, গলাসহ শরীর ঝলসে যায়।