প্রধান আসামি রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় উত্ত্যক্তের শিকার হয়ে স্কুলছাত্রী (১৫) আত্মহত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি তারেক হোসেনের (১৮) দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
২০ আগস্ট উপজেলার ফরিদ উদ্দিন উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রীকে তার সহপাঠী তারেক হোসেন বিদ্যালয়ের শ্রেণিকক্ষে উত্ত্যক্ত করে। ওই দিন তারেকের মা রুপবান বানুও বিদ্যালয়ে গিয়ে তাকে অপমান করেন।
এ ঘটনার পর ছাত্রীটি বিদ্যালয় থেকে ছুটি নিয়ে বাড়িতে যায়। ওই দিন দুপুরে সে ঘরের মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে ছাত্রীর ভাই শাহাবউদ্দিন আটজনকে আসামি করে শাহরাস্তি সদর থানায় মামলা করেন।