প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে স্কুলছাত্রী জাকিয়া আক্তার ওরফে চম্পা (১৪) হত্যা মামলার প্রধান আসামি শামীম মণ্ডলকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে তাঁকে গ্রেপ্তার করা হয়। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক প্রথম আলোকে জানান, বুধবার ভোরে শামীমকে গ্রেপ্তার করা হয়। তাঁকে নিয়ে অভিযান চলছে। বৃহস্পতিবার (আজ) তাঁকে আদালতে সোপর্দ করা হবে। শামীম মণ্ডলের গ্রেপ্তারের খবর নিশ্চিত করা হলেও কোন জায়গা থেকে এবং কীভাবে তাঁকে গ্রেপ্তার করা হয় এ ব্যাপারে পুলিশ কোনো তথ্য দেয়নি।গত ১৪ ডিসেম্বর ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের কাশিমাবাদ গ্রামের জাকিয়ার মৃতদেহ বাড়ি হতে আধা কিলোমিটার দূরে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় গত ১৫ ডিসেম্বর জাকিয়ার ভাই হাসিবুল ইসলাম বাদী হয়ে শামীম মণ্ডলসহ ছয়জনের নাম উল্লেখ করে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা করেন।