প্রধান আসামি সম্রাট গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক এসএসসি পরীক্ষার্থীকে বিবস্ত্র করে ভিডিও ধারণের মামলার প্রধান আসামি সম্রাট মণ্ডলকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে বরিশালের আগৈলঝাড়া উপজেলার চান্দু গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ওই ছাত্রীর বাবা বাদী হয়ে গত শুক্রবার কোটালীপাড়া থানায় মামলা করেছিলেন। মামলায় সম্রাট মণ্ডল, তাঁর সহযোগী সজল বিশ্বাস (২২) ও মিঠু বসুকে (২০) আসামি করা হয়।
মামলার এজাহারে বলা হয়, মেয়েটি গত ৫ ফেব্রুয়ারি ঘরের বাইরে গেলে তিন তরুণ তাকে ধরে বাড়ির কিছু দূরে নিয়ে বিবস্ত্র করে ভিডিও চিত্র ধারণ করেন। মেয়েটি পরদিন সকালে বাড়িতে কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে। স্বজনেরা তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সম্রাট মণ্ডল ওই শিক্ষার্থীকে প্রেম নিবেদন করে ব্যর্থ হয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।