প্রধান আসামি সাত দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের স্কুলছাত্রী জাকিয়া আক্তার (১৪) হত্যা মামলার প্রধান আসামি শামীম মণ্ডলকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের বলেন, গতকাল বৃহস্পতিবার দুপুরে ১০ দিনের রিমান্ডের আবেদন করে শামীম মণ্ডলকে জেলার ১ নম্বর আমলি আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক আবদুল্লাহ আল মাসুদ শুনানি শেষে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক জানান, গত মঙ্গলবার রাতে গাজীপুর থেকে শামীমকে গ্রেপ্তার করে গত বুধবার দুপুরে ফরিদপুরে নিয়ে আসা হয়। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীমের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যহত রয়েছে।গত ১৪ ডিসেম্বর ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কাশিমাবাদ গ্রামের স্কুলছাত্রী জাকিয়ার লাশ তার বাড়ি থেকে আধা কিলোমিটার দূরের একটি মেহগনিবাগান থেকে উদ্ধার করা হয়।১৫ ডিসেম্বর জাকিয়ার ভাই বাদী হয়ে শামীমসহ ছয়জনকে আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। এ পর্যন্ত শামীমসহ মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।