প্রধান আসামি সেন সুমনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরায় মায়ের পেটে  শিশু গুলিবিদ্ধ
মাগুরায় মায়ের পেটে শিশু গুলিবিদ্ধ

মাগুরায় ছাত্রলীগের গোলাগুলিতে মায়ের জঠরে শিশু গুলিবিদ্ধ ও একজন বৃদ্ধ নিহত হওয়ার ঘটনায় করা মামলার প্রধান আসামি সেন সুমনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ডিবি পুলিশ। তবে রিমান্ডে তিনি কী তথ্য দিয়েছেন সে সম্পর্কে পুলিশ কিছু জানায়নি।
গত মঙ্গলবার বিকেলে জেলা ছাত্রলীগের সহসভাপতি সেন সুমনকে রিমান্ডে আনা হয়। এর আগে গত রোববার আদালত তাঁর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. ইমাউল হক গতকাল বুধবার বলেন, ‘সেন সুমনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছি। এর আগে সোবহান ও মো. সুমন নামে আরও দুই আসামিকে এক দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।’
গত ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড় কারিগরপাড়ায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আট মাসের অন্তঃসত্ত্বা নাজমা খাতুন (৩৫) গুলিবিদ্ধ হন। গুলি তাঁর পেটের শিশুকে এফোঁড়-ওফোঁড় করে ফেলে। পরে মাগুরা সদর হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে গৃহবধূ গুলিবিদ্ধ কন্যাশিশু জন্ম দেন। মা ও শিশু এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সংঘর্ষে পড়ে নাজমার চাচাশ্বশুর মমিন ভূঁইয়া (৬৫) মারা যান।