প্রধান আসামির নাম বাদ ঘুষ নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়ন বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামিকে বাদ দিয়েই আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) আজমিরুজ্জামান ৩৫ লাখ টাকা নিয়ে ওই কাজ করেছেন বলে অভিযোগ করেছেন বাদী।এসআই আজমিরুজ্জামানের শাস্তির দাবিতে বারদী ইউনিয়নের আলমদী গ্রামের বাসিন্দারা গতকাল বুধবার ঝাড়ুমিছিল, প্রতিবাদ সভা ও সংবাদ সমেঞ্চলন করেছেন।নিহত সাইফুলের পরিবার ও মামলার এজাহার থেকে জানা যায়, জমি নিয়ে বিরোধের জের ধরে আলমদী গ্রামের বাসিন্দা বিএনপির নেতা সাইফুল ইসলামকে একই গ্রামের জয়নাল আবেদীনের নেতৃত্বে তাঁর সহযোগীরা গত বছরের ২৬ মে দিনদুপুরে গ্রামবাসীর সামনে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় সাইফুলের স্ত্রী লাকী বেগম বাদী হয়ে জয়নাল আবেদীনকে ১ নম্বর আসামি করে তাঁর সহযোগী ১৫ জনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় হত্যা মামলা করেন।গোপনে অভিযোগপত্র: আদালতের নথি পর্যালোচনা করে দেখা যায়, গত ২৬ ফেব্রুয়ারি সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান খান ও এসআই আজমিরুজ্জামান অভিযোগপত্রে স্বাক্ষর করেন। নারায়ণগঞ্জের সাবেক পুলিশ সুপার শেখ নাজমুল আলম বদলি হয়ে যাওয়ার আগের দিন তাঁর স্বাক্ষর নিয়ে ১৬ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এতে প্রধান আসামি ছাড়া অন্য ১৪ জনকে অভিযুক্ত করা হয়। এলাকাবাসীর প্রতিবাদ: প্রধান আসামির নাম বাদ দিয়ে আদালতে অভিযোগপত্র দাখিলের পর বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী। গতকাল স্থানীয় চক বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে এবং আলমদী গ্রামের সহস্রাধিক নারী-পুরুষ দিনভর ঝাড়ুমিছিল ও প্রতিবাদ সভা করেন। সন্ধ্যায় মামলার বাদী লাকী বেগম তাঁর দুই ছেলে ও এলাকাবাসীকে নিয়ে সোনারগাঁ প্রেসক্লাবে সংবাদ সমেঞ্চলন করেন।লাকী বেগম বলেন, ‘মামলার পর প্রধান আসামি জয়নাল আবেদীনের সঙ্গে সখ্য গড়ে তোলেন এসআই আজমিরুজ্জামান। ফলে আসামিরা প্রকাশ্যে ঘুরলেও তিনি কাউকে গ্রেপ্তার করেননি। আমরা নিজেরা শুধু এক আসামিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছিলাম। পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার না করায় দুই আসামি ছাড়া সবাই গ্রেপ্তারের আগেই উচ্চ আদালত থেকে জামিন নেন।’ লাকী বেগম অভিযোগ করেন, ‘এসআই আজমিরুজ্জামান এবং বারদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জহিরুল হক বিভিন্ন সময় প্রধান আসামির নাম মামলা থেকে প্রত্যাহার করে নিতে আমাকে ৫০ লাখ টাকা দেওয়ার প্রস্তাব দেন। যার বক্তব্য আমাদের কাছে রেকর্ড রয়েছে। আমি ওই প্রস্তাবে রাজি না হওয়ায় আজমিরুজ্জামান ৩৫ লাখ টাকা ঘুষ নিয়ে অত্যন্ত গোপনে প্রধান আসামির নাম বাদ দিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।’সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান ও এসআই আজমিরুজ্জামানের ৫০ লাখ টাকা প্রস্তাব দেওয়ার কথোপকথন সাংবাদিকদের শোনানো হয়। অভিযোগপত্রের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করা হবে বলে জানান বাদী। তিনি বলেন, আজমিরুজ্জামানের শাস্তি না হলে আগামী ১ মে সোনারগাঁ থানা ঘেরাও ও ৫ মে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর সঞ্চারকলিপি দেওয়া হবে। বাদী লাকী বেগমকে ৫০ লাখ টাকার প্রস্তাব দেওয়ার ব্যাপারে বারদী ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা জহিরুল হকের মুঠোফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল মান্নান প্রথম আলোকে বলেন, ‘প্রকাশ্যে গ্রামবাসীর সামনে বিএনপির নেতা সাইফুল ইসলামকে হত্যা করা হয়। প্রধান আসামির নেতৃত্বে হত্যা হলেও পুলিশ অভিযোগপত্র থেকে তাঁর নাম বাদ দিয়েছে। এ ব্যাপারে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব।’পুলিশের বক্তব্য: এসআই আজমিরুজ্জামান বলেন, ‘মামলার তদন্তে গিয়ে প্রধান আসামির সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায়নি বিধায় তাঁর নাম বাদ দেওয়া হয়েছে। কারও কাছ থেকে ঘুষ নেওয়ার প্রশ্নই আসে না।’নারায়ণগঞ্জের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমরা তদন্ত করে দেখব। মামলার বাদী অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন দিলে আদালত তা মঞ্জুর করলে পুনরায় তদন্ত করে অভিযোগপত্র দেওয়া হবে।’