প্রধান আসামির নাম বাদ প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে আওয়ামী লীগের নেতা শামসুদ্দিন হত্যা মামলার প্রধান আসামির নাম অভিযোগপত্র (চার্জশিট) থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ও মানববন্ধন করেছে স্থানীয় আওয়ামী লীগ ও এলাকাবাসী।
গতকাল মঙ্গলবার মহাসড়কের গজারিয়ার জামালদি বাসস্ট্যান্ড এলাকায় ওই কর্মসূচি পালন করা হয়। সকাল ১০টার দিকে বালুয়াকান্দি ইউনিয়নের কয়েক শ গ্রামবাসী মহাসড়কের পাশে মানববন্ধন রচনা করে। এ সময় বক্তারা বলেন, এই মামলার প্রধান আসামি গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেফায়েতউল্লাহ খান তোতা ও তাঁর অনুসারীসহ ২২ জন আসামিকে বাদ দিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অভিযোগপত্র দিয়েছে। তাঁরা হত্যাকারীদের ফাঁসির দাবিতে ব্যানার নিয়ে বিভিন্ন স্লোগান দেন।