প্রধান আসামির রিমান্ডের শুনানি রোববার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরায় মায়ের পেটে শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মামলার প্রধান আসামি সেন সুমনের ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। এ নিয়ে আদালত আগামী রোববার (৯ আগস্ট) শুনানির দিন ধার্য করেছেন।
আজ মঙ্গলবার বেলা ১২টায় সুমনসহ তিন আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ইমাউল হক কেবল সুমনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত এই আবেদনের ওপর শুনানির দিন ধার্য করে আসামিদের জেল-হাজতে পাঠান।
জেলা পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ বলেন, বাকি আসামিদেরও রিমান্ডের জন্য আবেদন করা হবে।
মামলার প্রধান আসামি সেন সুমনসহ তিন আসামিকে আজ বেলা ১২টার দিকে আদালতে হাজির করার পর উৎসুক জনতা এবং মিডিয়াকর্মীরা আদালতে ভিড় করেন। কিন্তু পুলিশ মিডিয়ার কাউকে ছবি তুলতেও দেননি।
এর আগে গত রাত ১০টার দিকে এই তিন আসামিকে জেলার পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হলে সেখানে ছাত্রলীগের হাজারো নেতা কর্মীকে ভিড় করতে দেখা গেছে।

আরও পড়ুন: