প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় স্কুলছাত্রী সেঁজুতির আত্মহননের ঘটনায় করা মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে মামলার প্রধান আসামি মো. ফারুক মৃধাকে (৩৫) গত বুধবার সকালে চট্টগ্রামের চাঁদগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার বাকেরগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় ফারুকের স্ত্রী অশ্রু বেগম, ছেলে মো. নয়ন মৃধা এবং নয়নের সহযোগী মো. নেছারউদ্দিনকে। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।বাকেরগঞ্জ থানার পুলিশের ভাষ্যমতে, বাকেরগঞ্জ ও চাঁদগাঁও থানার পুলিশ বুধবার সকাল আটটার দিকে চাঁদগাঁও থানা এলাকা থেকে ফারুককে গ্রেপ্তার করে। ওই দিন রাত সাড়ে ১০টার দিকে তাঁকে বাকেরগঞ্জ থানায় আনা হয়। রাতে ফারুককে দিয়ে গ্রেপ্তার হওয়া অন্য তিনজনের সঙ্গে মুঠোফোনে কথা বলায় পুলিশ। তাদের কথা অনুযায়ী বৃহস্পতিবার সকালে বাকেরগঞ্জের পাদ্রিশিবপুর এলাকা থেকে অন্য তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। বাকেরগঞ্জ থানার ওসি শওকত আনোয়ার প্রথম আলোকে বলেন, গত ২১ অক্টোবর সেঁজুতির আত্মহননের পর ফারুক বাকেরগঞ্জ থেকে পালিয়ে চট্টগ্রামে যান। অপকর্ম ঢাকতে সেখানে তিনি রাজমিস্ত্রির কাজ নেন।সেঁজুতি আত্মহত্যায় প্ররোচনাকারী অন্য আসামিরাও শিগগিরই ধরা পড়বে বলে আশা প্রকাশ করেন ওসি।বাকেরগঞ্জের পাদ্রিশিবপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের ফারুক মৃধার ছেলে নয়ন মৃধা গত ১৩ অক্টোবর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মায়ের অসুস্থতার কথা বলে সেঁজুতিকে তার ঘর থেকে ডেকে নেয়। এ সময় নয়ন ও ঘরের বাইরে থাকা তাঁর সহযোগী মো. নাসির আকন, মো. শামীম আকন, মো. রাজীব, মো. সবুজ, মো. সাইফুল ইসলাম সেঁজুতিকে জোর করে বাড়ির পাশের বাগানে নিয়ে গণধর্ষণের চেষ্টা করেন। মেয়েটির চিৎকারে তাঁর মা ও অন্যরা গিয়ে তাকে উদ্ধার করে।এই ঘটনায় সেঁজুতির মা হাফিজা বেগম সাতজনকে আসামি করে ১৪ অক্টোবর বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন। থানার ওসি (পরে প্রত্যাহার) সৈয়দ রবিউল ইসলাম ঘটনা মীমাংসার জন্য চাপ দেন। মীমাংসায় রাজি না হলে ধর্ষণের ঘটনা এড়িয়ে অপহরণ চেষ্টার অভিযোগে মামলা নেয় পুলিশ।এর পর থেকে আসামিরা অব্যাহতভাবে সেঁজুতি ও তার অপর দুই বোনকে গণধর্ষণ ও হত্যার হুমকি দেয়। ২১ অক্টোবর রাতে ঘরের চৌকাঠের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সেঁজুতি।