প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দুবাই-প্রবাসী সেলিম মিয়া হত্যা মামলার প্রধান আসামি মামুনসহ দুজনকে গেপ্তার করা হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, গত বৃহস্পতিবার ভোরে শ্রীমঙ্গল উপজেলার ভৈরববাজারসংলগ্ন বড়কাপন গ্রাম থেকে মামুনকে গ্রেপ্তার করা হয়। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী ওই দিন রাত নয়টায় কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজার থেকে মুহিবুর নামের অপর আসামিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন মামুন।৬ ফেব্রুয়ারি দুর্বৃত্তরা সেলিম মিয়াকে জবাই করে হত্যা করে। ওই দিন রাত ১২টায় ভানুগাছ বাজারের কেরামত হাউসের রাস্তার পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। ৭ ফেব্রুয়ারি সেলিমের মা হেনা বেগম হত্যা মামলা করেন।