প্রধান আসািম লিমন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রেজা হাসান ওরফে ত্বকীর ওপর হামলা মামলার প্রধান আসামি লিমনকে গত রোববার রাতে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি গ্রেপ্তার হওয়ায় গতকাল সোমবার কলেজের শিক্ষার্থীরা আবার ক্লাসে ফিরেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে নয়টার দিকে গাজীপুর সদর উপজেলার নাওজোড় এলাকার একটি মেস থেকে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পুলিশ লিমনকে গ্রেপ্তার করে। গতকাল সকালে তাঁকে সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে ময়মনসিংহ জেলা জজ আদালতে হাজির করা হয়।
মেডিকেল কলেজ সূত্রে জানা যায়, সন্ত্রাসী হামলায় রেজা হাসান আহত হওয়ার পর থেকে প্রধান আসামি লিমনকে গ্রেপ্তারের দাবিতে ক্লাস বর্জন করে লাগাতার আন্দোলন শুরু করেন ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। ১৪ জুন ময়মনসিংহ শহরের কৃষ্টপুর এলাকায় রেজা হাসানকে লিমন ও তাঁর কয়েকজন সহযোগী কুপিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রেজা হাসান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।