প্রধান উপদেষ্টা হবেন না, ঘোষণা দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদায়ী প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা না হওয়ার ঘোষণা দিতে আহ্বান জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। গতকাল সোমবার দুপুরে সমিতির দক্ষিণ হলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন এ আহ্বান জানান।বিদায়ী প্রধান বিচারপতির উদ্দেশে খন্দকার মাহবুব বলেন, ‘আপনি মুন সিনেমা হলকে কেন্দ্র করে সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করে রায় দিয়েছেন। এর মাধ্যমে সংবিধানের চতুর্থ সংশোধনী বাতিল হয়। ফলে, দেশে বহুদলীয় গণতন্ত্র, বিচার বিভাগ ও সংবাদপত্রের স্বাধীনতা ফিরে আসে। কিন্তু পঞ্চম সংশোধনীর রায় দিয়ে দেশকে অশান্তিতে ফেলেছেন। আপনি ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন। তবে দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় করা যেতে পারে বলা হয়। এটা পরস্পরবিরোধী।’ খন্দকার মাহবুব বলেন, ইউনূসের রিটে হাইকোর্টে তাঁকে হারিয়ে দেওয়া হয়েছে। এত বড় বিষয়ে আপিল বিভাগ একটা লিভ পর্যন্ত মঞ্জুর করেননি। খালেদা জিয়ার বাড়ির মামলায় লিভ টু আপিল বিচারাধীন থাকা অবস্থায় তাঁকে উচ্ছেদ করে প্রধান বিচারপতি লাখো মানুষকে কাঁদিয়েছেন। বাংলার মানুষ একদিন এর বিচার করবে।সমিতির সম্পাদক এম বদরুদ্দোজা বলেন, ‘সমিতির ঐতিহ্য অনুসারে আমরা বিজ্ঞপ্তির মাধ্যমে প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেওয়ার কথা জানিয়েছি। এতে তিনি অসম্মতি জানান। তাই গায়েবানা সংবর্ধনা দিচ্ছি।’অ্যাটর্নি জেনারেল: প্রধান বিচারপতি খায়রুল হক বাংলাদেশের বিচারব্যবস্থাকে বিশ্বমানে নিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম। গতকাল দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।মাহবুবে আলম বলেন, ‘বাংলাদেশের বিচারব্যবস্থার ইতিহাসে বিচারপতি খায়রুল স্মরণীয় হয়ে থাকবেন। তিনি সারা জীবন সততার সঙ্গে বিচার করেছেন।’