প্রধান ও উচ্চমান সহকারীদের কালো ব্যাজ ধারণ কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্ট ও সচিবালয়ের কর্মচারীদের মতো সরকারি অন্য দপ্তরগুলোর প্রধান সহকারী, উচ্চমান সহকারী, অফিস সহকারী ও সমমানের কর্মচারীদের পদবি পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা করাসহ আরও কিছু দাবিতে কালো ব্যাজ ধারণ কর্মসূচি ঘোষণা করা হয়েছে৷ বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ ও বাংলাদেশ আন্তঅধিদপ্তর উচ্চমান সহকারী-প্রধান সহকারী কল্যাণ সমিতি ‘লিয়াজোঁ কমিটি’ আজ সোমবার থেকে আগামী বুধবার পর্যন্ত সারা দেশে এ কর্মসূচি ঘোষণা করে৷ একই সঙ্গে এই পদগুলোর কর্মচারীদের দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা প্রদান করে এ-সংক্রান্ত বৈষম্য দূর করারও দাবি জানিয়েছে সমিতি৷ বিজ্ঞপ্তি৷