প্রধান তথ্য কমিশনারকে প্রতিমন্ত্রীর মর্যাদা প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার প্রধান তথ্য কমিশনারকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল সোমবার সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়, প্রধান তথ্য কমিশনার কমিশনের প্রধান পদে থাকাকালীন প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা ভোগ করবেন।তথ্য কমিশনে বর্তমানে প্রধান তথ্য কমিশনারের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ জমির।