প্রধান তথ্য কর্মকর্তা হলেন আমিনুল ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমিনুল ইসলামকে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) করা হয়েছে।গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এই নিয়োগ দেওয়া হয়।জানতে চাইলে আমিনুল ইসলাম গতকাল রাতে প্রথম আলোকে বলেন, তিনিও শুনেছেন, তবে আদেশ হাতে পাননি। আদেশ পাওয়ার পর যোগদানের সময় ঠিক করবেন।জনপ্রশাসনের একই আদেশে আরও তিনজন অতিরিক্ত সচিবকে নতুন পদে পদায়ন করা হয়েছে। অপর দুই আদেশে ১৪ জন যুগ্ম সচিবকে নতুন পদে বদলি করা হয়েছে।