প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের গৌরনদী পৌর এলাকার গৃহবধূ কহিনুর বেগম হত্যা মামলার প্রধান দুই আসামি স্বামী মোস্তফা সরদার (৪৫) ও তাঁর দ্বিতীয় স্ত্রী বুলু বেগমকে (৩০) গত রোববার রাতে ঢাকার বংশাল এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বংশাল থানার পুলিশের সহযোগিতায় মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী থানার উপপরিদর্শক (এসআই) শাহজালাল তাঁদের গ্রেপ্তার করেন।গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম জানান, কহিনুরকে হত্যার অভিযোগে তাঁর বাবা আসমত আলী মামলা করেন।