প্রধান দুই আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বোনকে গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত প্রধান দুই আসামি রাসেল ও আতিককে হাইকোর্টের বেঁধে দেওয়া সময়ের মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে চট্টগ্রামের নির্জন পাহাড়ি এলাকা থেকে চৌদ্দগ্রাম থানার পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজামেঞ্চল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল রাসেল ও আতিককে চট্টগ্রামের ভুজপুর থানার চিকনছড়া পাহাড়ি এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে বৃহস্পতিবার ভোরে গ্রেপ্তার করে। রাসেল (২৪) চৌদ্দগ্রাম উপজেলার পূর্ব বেলঘর গ্রামের মোহামঞ্চদ হোসেনের ছেলে এবং আতিক (৩০) পার্শ্ববর্তী শিবপুর গ্রামের সফিকুর রহমানের ছেলে। এর আগে পুলিশ এ ঘটনায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে পুলিশ জানায়। গত ১৭ জানুয়ারি রাতে বিয়ের প্রলোভন দেখিয়ে রাসেল ও আতিকের নেতৃত্বে একদল যুবক সদর উপজেলার বালতুপা গ্রামের গার্মেন্টসকর্মী দুই বোনকে চৌদ্দগ্রামের ২ নম্বর উজিরপুর ইউনিয়নের শিবেরবাজার এলাকায় নিয়ে গণধর্ষণ করে।