প্রধান দুই আসামির নামে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন সাংবাদিক গৌতম দাস হত্যা মামলার প্রধান দুই আসামি আসিফ ইমরান ও আসিফ ইমতিয়াজ ওরফে বুলুর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বিচারক ঋষিকেশ সাহা গতকাল বৃহস্পতিবার এ আদেশ জারি করেন।এ হত্যা মামলায় গতকাল বৃহস্পতিবার আসামিপক্ষের আইনজীবী নজরুল ইসলামের সময় চেয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার পরবর্তী তারিখ আগামী ২১ এপ্রিল ধার্য করা হয়েছে। রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি আবু আবদুলাহ ভূঁইয়া জানান, ১১ এপ্রিল এ হত্যা মামলার নয় আসামির মধ্যে ইমরান ও বুলু অনুপস্থিত থাকায় আদালত তাঁদের পলাতক দেখিয়ে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।ফরিদপুর কোতোয়ালি থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, গত ৬ এপ্রিল রাতে গৌতম দাস হত্যা মামলার অন্যতম আসামি বুলুকে গ্রেপ্তার করা হয়। তিনি ফরিদপুর কারাগারে রয়েছেন। গতকাল ওই মামলায় আদালতে নয় আসামির মধ্যে পাঁচজন উপস্থিত ছিলেন। ইমরান ও বুলু ছাড়াও সিদ্দিকুর রহমান মিয়া ও আবু তাহের মোহাম্মদ মুর্তজা এহসান আদালতে অনুপস্থিত ছিলেন। ২০০৫ সালের ১৭ নভেম্বর সাংবাদিক গৌতম দাসকে ফরিদপুরে নিজ কার্যালয়ে হত্যা করা হয়। গৌতম দাস তখন দৈনিক সমকাল পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে ফরিদপুরে কর্মরত ছিলেন।