প্রধান প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদাবনতির এক দিন পর চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. মোখতার আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বুধবার সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারা বেগম এই আদেশ দেন।চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব মো. সামসুদ্দোহা প্রথম আলোকে বলেন, তিনি সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের বিরুদ্ধে সরাসরি সংবাদপত্রে বক্তব্য দিয়েছেন। এটা এক প্রকার অসদাচরণ। এ জন্য তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ১ এপ্রিল প্রধান প্রকৌশলীর পদ থেকে মোখতার আলমকে সরিয়ে দুই ধাপ নিচে নির্বাহী প্রকৌশলী করা হয়। কিন্তু মোখতার আলম আগের দায়িত্বই পালন করতে থাকেন। এ অবস্থায় গতকাল তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা: সরকারের যুগ্ম সচিব আলী আহমেদকে চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে ফ্যাক্স বার্তা এসেছে।সিটি করপোরেশনের সচিব বলেন, ‘আমি এ ধরনের খবর শুনেছি। কিন্তু আজ (বুধবার) বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত আমি এ ধরনের কাগজ পাইনি। প্রধান নির্বাহীর কার্যালয়ে আসলে আসতে পারে।’