প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. মোখতার আলমকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করতে বলেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে চিঠি দেওয়া হয়েছে। সিটি করপোরেশনের সচিব মো. সামসুদ্দোহা চিঠির কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, মোখতার আলমকে সাময়িক বরখাস্ত করতে একটি চিঠি দিয়ে মন্ত্রণালয় থেকে অনুরোধ জানানো হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব সরোজ কুমার নাথ এ চিঠিতে স্বাক্ষর করেন। সূত্র জানায়, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় যেসব সরকারি কর্মকর্তা সত্য ও জবাবদিহি কমিশনে গিয়েছিলেন, তাঁদের ব্যাপারে সরকার ব্যবস্থা নিচ্ছে। তারই অংশ হিসেবে এ চিঠি দেওয়া হয়। মোখতার আলম ওই কমিশনে ৫০ লাখ টাকা জমা দিয়েছিলেন। এ প্রসঙ্গে মো. মোখতার আলম কোনো কিছু বলতে রাজি হননি।