প্রধান ফটকে তালা দিয়ে অফিস করলেন ইউএনও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপত্তার অভাব বোধ করায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা গতকাল রোববার সকাল ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত উপজেলা পরিষদ ভবনের মূল ফটক ভেতর থেকে তালাবদ্ধ করে অফিস করেছেন। এর ফলে বিভিন্ন কাজে আসা লোকজন হয়রানির শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।জানা গেছে, জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরু প্রথম দিনেই দেশে বিভিন্ন স্থান থেকে সহিংসতার খবর পাওয়ার পর উপজেলা প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।এ ব্যাপারে পার্বতীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহেনুল ইসলাম জানান, ‘বলা তো যায় না যেকোনো সময় জামায়াত-শিবিরের কর্মীরা অতর্কিতে আক্রমণ চালাতে পারে। এ আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়।’