প্রধান বিচারপতি অসুস্থ হয়ে খুলনার হাসপাতালে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় গতকাল বুধবার বিকেলে তাঁকে খুলনা শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার খুলনার বিভিন্ন আদালতের কার্যক্রম পরিদর্শন ও স্থানীয় আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করার উদ্দেশ্যে তিন দিনের সফরে তিনি খুলনায় আসেন।আবু নাসের হাসপাতালের প্রকল্প প্রধান মণিমোহন সাহা জানান, মাইল্ড হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে প্রধান বিচারপতি গতকাল বিকেল পাঁচটায় হাসপাতালে ভর্তি হন। ভর্তি হওয়ার পর তাঁর ইসিজিসহ রক্তের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা উন্নতির দিকে। তাঁকে চিকিৎসাসেবা দিচ্ছেন হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান ও সিনিয়র কনসালট্যান্ট বিশ্বজিৎ বসুসহ অন্যান্য কনসালট্যান্ট।